খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ ০৫ মাদকাসক্ত আটক
জানা গেছে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, ছিনতাই, মাদকাসক্ত ও দালালদের দৌরাত্ম্য রোধে গত ২৩ জুন ২০২৬ থেকে হাসপাতালে আনসার সদস্য মোতায়েন করা হয়। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৫ জনকে নজরে আনেন দায়িত্বরত আনসার সদস্যরা। বিষয়টি গার্ড ইনচার্জের মাধ্যমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হলে তাঁর নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিজার ও ব্লেডসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবন করে আসছিল বলে স্বীকার করেন।
আটক ব্যক্তিরা হলেন— রাজিব হোসেন (নারায়ণগঞ্জ সদর), সিয়াম শেখ, আমিন হাওলাদার, রাসেল শেখ ও দিপু সরদার (চারজনই খুলনা সদর এলাকার বাসিন্দা)।
অভিযানে অংশ নেন এপিসি আবুল বাশার (আইডি-৪২১৬০), আনসার সদস্য হাদিউজ্জামান (আইডি-৯৭৪৯৮) এবং রিপন মজুমদার (আইডি-৮৫৮৯৫)।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় আইনগত প্রক্রিয়া ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, আনসার সদস্যদের এ সফল অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও হাসপাতালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একই ধরনের সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

