আনসার সদস্যদের শটগান ডাকাতি মামলায় আসামি গ্রেফতার ও শটগান উদ্ধার


অনসার সদস্য মোঃ মনির মিয়া (৩৯) থানায় বন্দর অভিযোগ করেন যে, গত ০২/০৭/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর ২৭নং ওয়ার্ডস্থ ১১০ কে.ভি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে নদীর ঘাট সংলগ্ন সাধারণ আনসার সদস্যদ্বয় ডিউটি পোস্ট অবস্থানকালীন সময় হঠাৎ করে ইঞ্জিন চালিত নৌকা যোগে ৫/৬ জন ডাকাত আসে। তাদের ০১ জন ডাকাত নৌকাতে থাকে এবং ০৫ জন ডাকাত ডিউটি পোস্টে এসে ডিউটিরত আনসার সদস্য সৈকত মিয়া এবং মোঃ মনিরুজ্জমান মুন্সীকে ঘিরে ফেলে। ডাকাতরা আনসার সদস্যদের রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়। আনসার সদস্যদের নিকট হতে ডাকাতরা জোর পূর্বক ধস্তাধস্তি করে তাদের নিকট হতে ০২টি শটগান ডাকাতি করে ডাকাতরা ইঞ্জিন চালিত নৌকা যোগে কাঁচপুরের দিকে চলে যায়।

উক্ত ঘটনায় প্লাটুন কমান্ডার/১১৫১০ মোঃ মনির মিয়া একটি ডাকাতি মামলা বন্দর থানায় রুজু করলে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয়-এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ জনাব মোঃ হাসিনুজ্জামান মহোদয়-এর তদারকি ও জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর খ-জোন ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) শরীফুল হাসান ও এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ জেলা সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো ছাপড়া মসজিদ এলাকা হতে মোঃ ফারুক হোসেন ডাকাত ফারুক আইস ফারুক (৪০), পিতা- মৃত হারুন উর রশিদ, মাতা- খোদেজা বেগম, সাং- চনপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করেন। অতঃপর তার হেফাজত হতে লুন্ঠিত ০১টি শটগান উদ্ধার করা হয়।

ডাকাত সর্দার ফারুক একজন পেশাদার ডাকাত। তার নামে রূপগঞ্জ থানায় ১২ টির বেশী ডাকাতি ও চুরির মামলা রয়েছে। সে তার দলের অন্যান্য সদস্যরা প্রতিনিয়ন মাদক সেবন করে এবং শীতলক্ষা নদীতে ডাকাতি করে। ডাকাতি করাই তাদের পেশা। মূলত নেশার টাকা জোগাড় ও সংসারের খরচ পরিচালনা করার জন্য উক্ত ডাকাতি সংঘটিত হয়। অন্য একটি শটগান উদ্ধার এবং আসামি গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র- জেলা পুলিশ, নারায়ণগঞ্জ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url