মহাপরিচালক মহোদয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন

 

মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় অদ্য ২৮/০৮/২০২৩ খ্রিস্টাব্দে সাড়ে ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।জাতির পিতার সমাধি সৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের কাল রাতে ঘাতকের বুলেটে শাহাদত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও দোয়া করা হয়। সর্বশেষ সম্মানিত মহাপরিচালক মহোদয় শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক, উপ-মহাপরিচালক প্রশাসন, উপ-মহাপরিচালক অপারেশন, পরিচালক ঢাকা রেঞ্জ, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), বাহিনীর অন্যান্য পরিচালক বৃন্দ, জেলা কমান্ড্যান্ট গোপালগঞ্জ, অধিনায়ক ২৩ বিএন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url