কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক মহড়ার সময় নারী শিক্ষার্থীদের ইভটিজিং ও উত্যক্তের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক মহড়ায় কয়েকজন শিক্ষার্থী নাচ ও গানের অনুশীলনে অংশ নিচ্ছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশোভন আচরণ, ইভটিজিং এবং টিকটক ভিডিও ধারণের মাধ্যমে উত্যক্ত করতে থাকে।

বিষয়টি উপস্থিত শিক্ষার্থীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে দায়িত্বরত আনসার সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন এবং কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেন।

পরবর্তীতে আটককৃতদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও পেশাদার এই পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে বাহিনীর কার্যকর ভূমিকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

Previous Post
No Comment
Add Comment
comment url